২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক পরিবারের তিনজন মৃত্যু

রাজবাড়ী রেল জোনের বেলগাছি ও কালুখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে রোববার ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি জেলার পাংশা উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

রাজবাড়ী, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী রেল জোনের বেলগাছি ও কালুখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে রোববার ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি জেলার পাংশা উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামে। রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে রাজবাড়ী থেকে পোড়াদহগামী সাটল ট্রেনটি বেলগাছি রেলওয়ে স্টেশন ছেড়ে কালুখালী স্টেশনের কাছে এলে রূপসা গ্রামের নীরু নামের এক ব্যক্তির স্ত্রী জান্নাতুন্নেছা (২৫) ট্রেনের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে যান। এ সময় শ্বাশুড়ি হাজরা খাতুন (৫০) শিশুপুত্র তানিমকে (১) কোলে নিয়ে তাকে বাধা দিতে গেলে তিনজনই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মরা যায়। রাজবাড়ী সদর রেলওয়ে স্টেশনের মাস্টার আবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তিনি স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানান, পারিবারিক কহলের জের ধরে জান্নাতুন্নেছা আত্মহত্যা করতে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.