ঢাকা ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে অতিরিক্ত মহা-পরিদর্শক (অর্থ) জাভেদ পাটোয়ারীকে। তিনি ফণীভূষণ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। রোববার রদবদলের এই আদেশ দেওয়া হয়েছে।
পুলিশের মহা-পরিদর্শক নূর মোহাম্মদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাভেদ পাটোয়ারীকে সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। ফণীভূষণ চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। তবে ফণীভূষণ জাতিসংঘ শান্তি মিশনে যোগ দিতে অল্প কিছুদিনের মধ্যে দেশের বাইরে চলে যাবেন।"
ফণীভূষণ জানান, সিয়েরা লিয়নে জাতিসংঘ শান্তি মিশনে যোগ দিতে তিনি আগামী ২৯ ফেব্র"য়ারি ঢাকা ছাড়ছেন। সেখানে তিনি এক বছর থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২০০৯ ঘ.
bdnews24