সিলেট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে রোববার সকালে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম শায়েস্তা মিয়া। তিনি ওসমানীনগরের দক্ষিণ রাইগদারা গ্রামের মখলিস মিয়ার ছেলে।
ওসমানী নগর থানার সহকারী উপ-পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল দশটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইলাশপুরে সিলেটগামী একটি প্রাইভেট কারের সঙ্গে গোয়ালাবাজার মুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শায়েস্তা মিয়া (২৫) মারাত্মকভাবে আহত হন।
হাবিবুর রহমান জানান, শায়েস্তা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেট কার (ঢাকা মেট্রো- ক ০৩-৮৬৫৭) ও এর চালক বশির মিয়াকেও আটক করেছে।
তিনি জানান, নিহতের ফুফাতো ভাই জাকারিয়া আহমদ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৩০ ঘ.
bdnews24