চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে মঙ্গলবার ডবলমুরিং থানার ওয়ারেন্টভুক্ত আসামি আহমেদ ফরিদুল ইসলাম সাজ্জাদ (৪০) ওরফে ভিপি সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক শাহ নূর মিয়া জানান, আগ্রাবাদ এলাকার লাকী প্লাজার সামনে থেকে সন্ধ্যা সাতটায় সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ ওমরগণি এম ই এস কলেজের ছাত্রলীগ নেতা এবং ছাত্র সংসদের সাবেক ভিপি।
তিনি জানান, সাজ্জাদ আগ্রাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডবলমুরিংসহ নগরীর বিভিন্ন থানায় সাতটি অস্ত্র ও চাঁদাবাজি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমএসবি/২২০১ ঘ.
bdnews24