২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমই আমাকে সেলিব্রেটি বানিয়েছে: আজম চৌধুরী

শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন। তার দাবি গণমাধ্যমই তাকে 'সেলিব্রেটি' বানিয়েছে। এর দায় পুরোপুরি সংবাদকর্মীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন। তার দাবি গণমাধ্যমই তাকে 'সেলিব্রেটি' বানিয়েছে। এর দায় পুরোপুরি সংবাদকর্মীদের। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি ও খণিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শহীদুল হকের সঙ্গে দেখা করেন আজম জে চৌধুরী। প্রশাসনের র্শীর্ষ দুই কর্মকর্তার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কাটান। তবে সচিবালয়ে যাওয়ার কারণ সম্পর্কে তিনি সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি। এ বিষয়ক প্রশ্নের মুখে তিনি চটে গিয়ে বলেন, "আমারও ব্যক্তিগত জীবন রয়েছে। আমারও বন্ধু-বান্ধব রয়েছে। আমি কি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি না!" তিনি বলেন, "আমি নিজেও এক সময় গণমাধ্যমের সঙ্গে জড়িত ছিলাম। তারপরও গণমাধ্যম আমাকে সেলিব্রেটি বানিয়েছে। এর জন্য সংবাদকর্মীরাই দায়ী।" সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আজম জে চৌধুরী বেলা সাড়ে ৩টায় জ্বালানি সচিব মোহাম্মদ মহসীনের সঙ্গে দেখা করেন। তারা প্রায় ৩০ মিনিট কথা বলেন। পরে তিনি আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ড্রাফটিং) শহীদুল হকের সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আজম চৌধুরী যুগ্ম সচিবের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/২০৪৭ ঘ.