২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'চরমপন্থী' নেতার লাশ উদ্ধার

পাবনায় প্রতিপক্ষের হামলায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ফরহাদ ওরফে ফরমান নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুরে সাঁথিয়া উপজেলার সোনকান্দি গ্রাম থেকে ফরহাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাকে গুলি ও জবাই করে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

পাবনা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় প্রতিপক্ষের হামলায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ফরহাদ ওরফে ফরমান নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুরে সাঁথিয়া উপজেলার সোনকান্দি গ্রাম থেকে ফরহাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাকে গুলি ও জবাই করে হত্যা করা হয়। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী জানান, সোমবার রাতের কোনও এক সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা জনযুদ্ধের আঞ্চলিক নেতা ফরহাদকে গুলি ও জবাই করে হত্যা করে লাশটি একটি বিলে ফেলে রাখে। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা হয়েছে। নিহতের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা ছিল বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৩ ঘ.