ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস এম ইকরামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।
রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ২০০৭ সালের ৭ অক্টোবর ইকরামুল হককে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে তিন মাসের চুক্তিতে নিয়োগ দেয়া হয়। ২৭ অক্টোবর তার যোগদানের দিন থেকে ওই নিয়োগ কার্যকর হয় এবং নিয়োগের মেয়াদ গত ২৭ জানুয়ারি শেষ হয়ে যায়।
তার চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ানোর আদেশ ২৭ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২০১৪ ঘ.
bdnews24