২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে ব্র্যাক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ দাবি

কাউখালী উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক কর্মকর্তা হেমন্ত কান্তি চাকমাকে গত ৬ ফেব্র"য়ারি অপহরণ করেছে সন্ত্রাসীরা। মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা তার পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেছে। কাউখালী অফিসের শিক্ষা বিভাগের ম্যানেজার হেমন্ত কুমার চাকমা ঘটনার দিন কাউখালী উপজেলার কুতুবছড়িতে ব্র্যাক পরিচালিত বেশ কয়েকটি স্কুল পরিদর্শন শেষে রাঙ্গামাটির বাড়িতে ফিরছিলেন। পথে তাকে অপহরণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

রাঙ্গামাটি, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)