ঢাকা, ১০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে আপিলের শর্তে ২ লাখ টাকা আদালতে জমা দিয়ে জামিন পেলেন সাংবাদিক ও মিডিয়াকর্মী সৈয়দ বোরহান কবীর।
রোববার দুপুরে ঢাকার মহানগর ৫ম সহকারী দায়রা জজ হাসিনা রওশন জাহান তাকে ২০ হাজার টাকার মুচলেকায় এ জামিন দেন। মালিবাগ সার্কুলার রোডের ব্যবসায়ী বেল্লাল হোসেনের দায়ের করা ২ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় গত বছর এ আদালত পলাতক অবস্থায় বোরহান কবীরকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানায় দণ্ডিত করে।
এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৪৪ঘ.
bdnews24