ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কসবা উপজেলার গোপীনাথপুর থেকে রোববার দুপুরে ওই গ্রামের আলমগীর খানের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ১৮ দিন পর চাকরিজীবী আলমগীরের লাশ উদ্ধার করা হলো।
লাশটি গোপীনাথপুর এবং জগন্নাথপুর এর মধ্যবর্তী একটি মাঠে মাটিতে পুঁতে রাখা হয়েছিল।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ২৪ জানুয়ারি অজ্ঞাত এক মহিলা মোবাইল ফোনে আলমগীর খানকে (৩৫) ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শনিবার রাতে অজ্ঞাত এক মহিলা মোবাইল ফোনে জানায়, আলমগীরের লাশ মাঠে মাটিতে পুঁতে রাখা হয়েছে। ওই মহিলার ফোনের সূত্র ধরে পুলিশ তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। আলমগীর চট্টগ্রামে একটি বায়িং হাউজে চাকরি করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24