২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সময় কিছুটা সংশয়পূর্ণ: বিচারপতি হাবিবুর রহমান

বর্তমান সময়কে সংশয়পূর্ণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। তিনি বলেন "দেশের বর্তমান সময়টি কিছুটা সংশয়পূর্ণ। যে দেশে সামাজিক পুঁজি আছে সে দেশ নষ্ট হতে পারে না। আমাদের প্রয়োজন দক্ষ প্রশাসন গড়ে তোলা। দেশের প্রয়োজনে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

সাভার, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সময়কে সংশয়পূর্ণ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। তিনি বলেন "দেশের বর্তমান সময়টি কিছুটা সংশয়পূর্ণ। যে দেশে সামাজিক পুঁজি আছে সে দেশ নষ্ট হতে পারে না। আমাদের প্রয়োজন দক্ষ প্রশাসন গড়ে তোলা। দেশের প্রয়োজনে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি।" শনিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র মিলানায়তনে দি হাঙ্গার প্রজেক্ট-এর নবম উজ্জীবক পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি হাবিবুর রহমান এ কথা বলেন। গত ৩৬ বছরেও স্থানীয় সরকার গড়ে তোলা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, "দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা চলছে। চলমান বাজার অর্থনীতিতে গণতন্ত্রের বিকল্প নেই।" এর জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, "স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসতে হবে।" উজ্জীবকরা অসুন্দরকে সুন্দর করার মহান দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি অধ্যাপক মোজাফফর আহম্মদ বলেন, "আমার ভোট আমি দেব, জেনে-শুনে বুঝে দেব"-এ শ্লোগানে অটুট থাকতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সকলকে ঐক্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।" তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতান কামাল বলেন, "দেশে বারবার গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। সংগ্রামী হিসেবে বাংলাদেশের সুনাম আছে। সে সুনাম ধরে রাখতে হবে। যে দেশকে ভালবাসি সেই দেশকে কখনও দুর্বৃত্তের হাতে তুলে দিতে পারি না।" দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বছরব্যাপী সফল কর্মকান্ড ও প্রায় ১৫ হাজার উজ্জীবকের স্বত:স্ফুর্ত উপস্থিতির তাৎপর্য তুলে ধরেন। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান, শিক্ষাবিদ অধ্যাপক রওনাক জাহান, ড. সামসুল বারী, দিলারা জামান, ড. শেখ মকসুদ আলী, ড. মেহের-ই-খোদা, তাজিমা হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রসকার, ড. ফেরদৌসী বেগম, অধ্যাপক কামাল আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২০০৭ সালে রোকেয়া পদকে ভূষিত শিক্ষাবিদ অধ্যাপক লতিফা আকন্দকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.