ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে সচিব পদে বেশ কয়েকটি রদবদল হয়েছে।
এর মধ্যে সংসদ সচিবালয়ের সচিব এ টি এম আতাউর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ পদে নতুন নিয়োগ পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব আশফাক হামিদ। পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সবুরকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য করা হয়েছে।
এছাড়া আট জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদেও রদবদল করেছে সরকার।
শনিবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বীমা অধিদপ্তরের প্রধান বীমা নিয়ন্ত্রক ড. মাহফুজুল হককে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শহীদুল হককে পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দ নকীব মুসলিমকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সি কিউ কে মুস্তাক আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আফতাব হাসানকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
রদবদল করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) আটটি পদেও। রাজবাড়ির এডিসি ফারুক আহমেদকে ঢাকায়, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হককে ঝিনাইদহে, মৌলভীবাজারের এডিসি মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে সাতক্ষীরায়, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুল বারীকে মৌলভীবাজারে, যুব উন্নয়ন অধিদপ্তরের (খুলনা) উপ পরিচালক সুশান্ত কুমার কুণ্ডুকে কুড়িগ্রামে, পঞ্চগড়ের বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মো. নজরুল ইসলামকে দিনাজপুর, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুর রহমানকে নাটোরে এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ভূবন চন্দ্র বিশ্বাসকে নড়াইলের এডিসি হিসেবে বদলি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এসএম/এসএনডি/এমআই/১৭৪৯ ঘ.
bdnews24