২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২০ সালের মধ্যে বিশ্বে অন্ধত্বের হার দ্বিগুণ হতে পারে: আইএপিবি

বিশ্বের অন্ধ এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন মানুষের ৭৫ শতাংশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস করে। যার ৯০ শতাংশই দারিদ্র্য পীড়িত দেশের অধিবাসী। অথচ যথাসময়ে সঠিক পদক্ষেপ নেওয়া গেলে স্বল্প ব্যয়ে এই অন্ধত্ব নিবারণ ও নিরাময় করা সম্ভব বলে বিশেষজ্ঞরা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্ধ এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন মানুষের ৭৫ শতাংশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস করে। যার ৯০ শতাংশই দারিদ্র্য পীড়িত দেশের অধিবাসী। অথচ যথাসময়ে সঠিক পদক্ষেপ নেওয়া গেলে স্বল্প ব্যয়ে এই অন্ধত্ব নিবারণ ও নিরাময় করা সম্ভব বলে বিশেষজ্ঞরা জানান। তারা আরও জানান, ২০২০ সালের মধ্যে অন্ধত্ব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিতে পারলে অন্ধত্বের হার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। অন্ধত্ব নিরোধবিষয়ক বিশ্বের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি) এর উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত চার দিনব্যাপী সম্মেলন শেষে শুক্রবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান বিশেষজ্ঞরা। আইএপিবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ভারতীয় চিকিৎসক ডা. এন জি এন রাও এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারম্যান চট্টগ্রামের চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ট্রাস্ট্রি অধ্যাপক ডা. রবিউল হোসেন বক্তব্য রাখেন। ডা. জিএন রাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা উল্লেখ করে বলেন, বিশ্বে প্রতি ৫ সেকেন্ডে একজন লোক, প্রতি মিনিটে একজন শিশু অন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্বে ৪৫ মিলিয়ন লোক অন্ধ এবং ৩০০ মিলিয়নেরও বেশি ক্ষীণ দৃষ্টিসম্পন্ন মানুষ রয়েছে। যার ৭৫ শতাংশই দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বাস করেন। ডা. রবিউল হোসেন জানান, চক্ষু বিষয়ক এই ধরণের আন্তর্জাতিক সভা প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হল। এতে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারক পর্যায়ের ৫০ জন প্রতিনিধি অংশ নেন। 'ভিশন ২০২০' বাস্তবায়নে এই পর্যন্ত অর্জিত অগ্রগতি এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার ব্যাপারে নিবিড় আলোচনা হয়। তিনি সম্মেলনের বিভিন্ন দিক এবং বিশ্বের অন্ধত্বের চিত্র তুলে ধরে বলেন, বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং গড় আয়ু বাড়ায় ২০২০ সালের মধ্যে অন্ধত্বের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না নিতে পারলে অন্ধত্বের বর্তমান হার দ্বিগুণ হয়ে যাবে। ডা. রবিউল বলেন, অন্ধত্বের হার বৃদ্ধি ঠেকানো এবং বর্তমান হার কমানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইএপিবি সম্মিলিত একটি শ্লোগানের মাধ্যমে 'বিশ্বব্যাপী ভিশন ২০২০ দৃষ্টি সবার অধিকার' এই কর্ম প্রচেষ্টা গ্রহণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তিনি জানান, বিশ্বকে সাতটি ভৌগলিক অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলে পর্যায়ক্রমিকভাবে বোর্ড অব ট্রাস্টির সভা হয়ে থাকে। 'দৃষ্টি সবার অধিকার' এই শ্লোগান সামনে রেখে ২০২০ সালের মধ্যে অন্ধত্ব নিবারণের লক্ষ্যে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটিগুলোর সমন্বয়ে গঠিত আইএপিবি'র ট্রাস্টি বোর্ডের বিভিন্ন পর্যায়ের এই সম্মেলন চলে ৫ ফেব্র"য়ারি থেকে ৮ ফেব্র"য়ারি পর্যন্ত। সৌদি রাজপুত্র আবদুল আজিজ বিন আহমেদ বিন আবদুল আজিজ আল সৌদ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লুইস পিজ্জারেলো, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল কাউন্সিল অব অপথোমলজির প্রেসিডেন্ট প্রফেসর ব্র"স ই স্পাইভে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড. সার্গে রেস্িনকভসহ আইএপিবির ৫০ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০১৬ ঘ.