২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বৃহস্পতিবার বিএসএফের গুলিতে পুলিন চন্দ্র সিংহ (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সাদেকুল ইসলাম (২৮) নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঠাকুরগাঁও, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বৃহস্পতিবার বিএসএফের গুলিতে পুলিন চন্দ্র সিংহ (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সাদেকুল ইসলাম (২৮) নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা দুজনই গরু ব্যবসায়ী বলে বিডিআর জানিয়েছে। ঠাকুগাঁও ২০ রাইফেলস ব্যাটেলিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার ঝাপড়তলা গ্রামের পুলিন চন্দ্র সিংহ ও সাদেকুল ইসলাম ভারত থেকে গরু নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হওয়ার পরপরই ভারতের ৪৭ পাঞ্জিপাড়া ব্যাটালিয়নের বারোঘরিয়া বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই পুলিন চন্দ্র সিংহ নিহত ও সাদেকুল ইসলাম গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় সাদেকুল ইসলাম পালিয়ে আসেন। তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ দিনের ব্যবধানে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে মোট ৫ বাংলাদেশি নিহত হলেন। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত