২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখল: পারটেক্স গ্র"পের এমডি-র ছেলেসহ ৫ জনের কারাদণ্ড

জমি দখলের মামলায় পারটেক্স গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেমের ছেলে আজিজ আল কায়সারসহ পাঁচ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 05:45 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - জমি দখলের মামলায় পারটেক্স গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেমের ছেলে আজিজ আল কায়সারসহ পাঁচ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আনোয়ার পাশা বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত ৩ আসামি পারটেক্সের কর্মকর্তা সদরুল হুদা, হানিফ মোল্লা ও রফিককে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আবুল হাশেমের ছেলে পারটেক্স রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল কায়সার ও মহাব্যবস্থাপক নূরুল হক পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০০১ সালের নভেম্বরে ঢাকার মিরপুরের শরীফউদ্দিন মল্লিক জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগে আজিজ আল কায়সারসহ পাঁচ জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন। এতে অভিযোগ করা হয়, গাজীপুর সদরের আড়াইশ প্রসাদ মৌজার ২৩ একর জমির মালিক ছিলেন বাদীর বাবা মো. আজিজুর রহমান মল্লিক। ১৯৯৮ সালের ৬ ফেব্র"য়ারি নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান মারা যান। ২০০১ সালে বাদী নিজেদের নামে বাবার জমি নিবন্ধন করতে গাজীপুর সদর সাব রেজিস্ট্রি কার্যালয়ে যান। এ সময় দেখা যায় ২০০১ সালের ২৬ এপ্রিল মৃত আজিজুর রহমান মল্লিককে দাতা দেখিয়ে আজিজ আল কায়সার তার জমি নিজ নামে নিবন্ধন করে নিয়েছেন। এ ঘটনায় শরীফউদ্দিন মল্লিক জয়দেবপুর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ২০০২ সালের ৩০ জুন জয়দেবপুর থানার তখনকার উপ পরিদর্শক মেহেদি হাসান মামলার অভিযোগপত্র দেন। পারটেক্স গ্র"পের বিরুদ্ধে গাজীপুর সদরের বাংলাবাজার এলাকায় বন বিভাগের জমি দখলের দুটি মামলাসহ জমি দখলের আরও কয়েকটি মামলা আছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২৩১১ ঘ.