২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি ইন্টারন্যাশনাল গেটওয়ের জন্য এ মাসেই প্রকাশ্যে দরপত্র

বেসরকারি খাতে টেলিযোগাযোগের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিও), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্থাপনের জন্য এ মাসেই নিলাম আকারে প্রকাশ্য-দরপত্র অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর আয়োজন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে টেলিযোগাযোগের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিও), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্থাপনের জন্য এ মাসেই নিলাম আকারে প্রকাশ্য-দরপত্র অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর আয়োজন করছে। বিটিআরসির ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, আইজিডব্লিও'র ১৮ ফেব্র"য়ারি ও আইসিএক্স এর প্রকাশ্য দরপত্র ২০ ফেব্র"য়ারি রাজধানীর হোটেল রেডিসনে অনুষ্ঠিত হবে। আইআইজির প্রকাশ্যে দরপত্র হবে হবে ২৫ ফেব্র"য়ারি, বিটিআরসি কার্যালয়ে। আইজিডব্লিও, আইসিএক্স এর জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে দরপত্রের জন্য মনোনীতদের একটি তালিকা ইতোমধ্যে বিটিআরসির ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোই প্রকাশ্য দরপত্রে অংশ নিতে পারবে। আইআইজির জন্য মনোনীত প্রতিষ্ঠানের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। কেবল দেশীয় প্রতিষ্ঠানগুলোই এ দরপত্রে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। কোনো বিদেশি প্রতিষ্ঠান বা প্রবাসী ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানকে এ সুযোগ দেয়া হয়নি। বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইসিএক্স এর দরপত্রের জন্য ৩৯টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে ৩৪টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। আর আইজিডব্লিও এর জন্য ৪২টি প্রতিষ্ঠানের মধ্য থেকে মনোনীত হয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। মনোনীত প্রতিষ্ঠানগুলোর তালিকা বিটিআরসির ওয়েবসাইটে বুধবার প্রকাশ করা হয়েছে। এছাড়া আইআইজির জন্য ৯টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছে। আবেদন করেছিল ১৮টি প্রতিষ্ঠান। মনোনীতদের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। আইজিডব্লিও ও আইসিএক্স এর জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাওয়ার সাতদিনের মধ্যে দরপত্রের 'সিকিউরিটি মানি' হিসাবে তিন কোটি টাকা পরিশোধ করতে বলেছে বিটিআরসি। এই দরপত্রের মধ্য দিয়ে বেসরকারি উদ্যোগে তিনটি আইজিডব্লিও, দুটি আইসিএক্স ও একটি আইআইজি স্থাপনের অনুমোদন দেওয়া হবে। বেসরকারি উদ্যোগে আইজিডব্লিও স্থাপিত হলে আন্তর্জাতিক টেলিফোন কল পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) একক আধিপত্য খর্ব হবে। বর্তমানে কেবল বিটিটিবির গেটওয়ে ব্যবহার করেই আন্তর্জাতিক কল আদান প্রদান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর পটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২১১৪ ঘ.