ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মানিক হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জারিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার ২ নং দ্রুতবিচার ট্রাইবুনালের বিচারক এ এইচ এম মুস্তাক আহমেদ বুধবার বিকেলে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ইউসুফ হায়দার তরুণ, আশরাফুজ্জামান কামাল, মনিরুজ্জামান সবুজ ও আসাদুজ্জামান সেলিম। পলাতক আসাদুজ্জামান সেলিম ছাড়া বাকিরা আদালতে ছিলেন।
মামলার রায়ে মো. বজলুর রহমান ও মো. শাজাহান বুলবুল নামে দুজনকে খালাস দেওয়া হয়।
২০০২ সালের ২২ ফেব্র"য়ারি বিকেলে বাড়ি ফেরার সময় গ্রাম্য শত্র"তার জের ধরে নেত্রকোনার সদর থানার ধরাই নদীর পাড়ে শফিউদ্দিন মানিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নেন বিচারক।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসএনডি/২০৩৪ ঘ.
bdnews24