ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ থানা এলাকায় দুটি ওষুধের দোকানে বুধবার র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল ওষুধ উদ্ধার করেছে।
এগুলোর অধিকাংশই ভারত ও থাইল্যান্ডের আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের যৌন উত্তেজক ওষুধ।
উদ্ধার করা ওষুধের দাম কমপক্ষে এক কোটি টাকা বলে র্যাব জানিয়েছে। অভিযানে এক দোকান মালিক ও এক কর্মচারীকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব- ১০ এর মেজর গোলাম মোহাম্মদ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের পাশে শোয়েব মার্কেটে মামুন মেডিকেল ও সীমান্ত এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়।
সীমান্ত এন্টারপ্রাইজের মালিক কমল বর্মণ ও মামুন মেডিকেলের কর্মচারী বিপ্লব সরকারকে এ সময় আটক করে র্যাব। তাদের তথ্য অনুযায়ী পাশের দুটি গুদামে তল্লাশি চালিয়ে আরও অবৈধ ওষুধ পাওয়া যায়।
মেজর রাসেল সন্ধ্যায় জানান, উদ্ধার করা মালামালের তালিকা তৈরির কাজ চলছে। এগুলোর আনুমানিক দাম কমপক্ষে এক কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২০২৯ ঘ.
bdnews24