২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে যুবকের গলা কাটা লাশ

রাজধানীর খিলগাঁও এলাকার মদিনা মসজিদ গলি থেকে মঙ্গলবার সকালে ওহিদ (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা ,ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকার মদিনা মসজিদ গলি থেকে মঙ্গলবার সকালে ওহিদ (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। খিলগাঁও থানার উপ-পরিদর্শক কাসিব সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওহিদের লাশ উদ্ধার করা হয়। তার গলা এবং দুই হাতের রগ কাটা ছিল। দক্ষিণ গোড়ানের ৬০৯/৪ নম্বর বাসার ওমর আলির ছেলে ওহিদ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের কাজ করতেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবং খিলগাঁও এলাকায় তার নিজের দোকান রয়েছে। তাকে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনও পুলিশ কিছু বলতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯০৬ ঘ.