২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের মামলায় রায় ১১ ফেব্র"য়ারি

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম আহসান হাবিব ও বেঙ্গল কনসালটেন্টের মালিক মির্জা খবিরের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় হবে ১১ ফেব্র"য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম আহসান হাবিব ও বেঙ্গল কনসালটেন্টের মালিক মির্জা খবিরের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় হবে ১১ ফেব্র"য়ারি। মঙ্গলবার বিশেষ জজ আদালত-১ এ মামলার যুক্তিতর্ক শেষে বিচারক মো. ফিরোজ আলম রায়ের দিন ধার্য করেন। মামলার দুই আসামিই পলাতক। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম ২০০৭ সালের ২ এপ্রিল তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, শুল্ক বিভাগে আটক করা বেনসন অ্যান্ড হেজেস ব্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ছাড়িয়ে দেওয়া এবং তা রপ্তানির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা চৌধুরী আফজাল নামে এক ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেন। বাদি দুটি পে-অর্ডারের মাধ্যমে ২৫ লাখ করে ৫০ লাখ এবং নগদ ৪৩ লাখ ৫০ হাজার মিলিয়ে মোট ৯৩ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ২৮ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮১৭ ঘ.