ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্টুনিস্ট আরিফুর রহমানের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোনও মামলা না থাকলে তাকে মুক্তি দিতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আরিফুরের বিরুদ্ধে ফৌজদারি একটি মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে আইনজীবীরা জানিয়েছেন।
আরিফুর রহমানের চাচাতো ভাই জুয়েল আহমেদের রিট আবেদনের পরিপ্রেেিত সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আটকাদেশ অবৈধ বলে আদেশ দেন।
আদালতের আদেশের পর আরিফুর রহমানের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরিফুর রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।"
গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর সাপ্তাহিক রম্য ম্যাগাজিন 'আলপিন' এ প্রকাশিত একটি কার্টুন ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ ওঠে। সে কার্টুনটি ছিল আরিফুরের আঁকা। ওই ঘটনার পরদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর এক দিন পর সরকার বিশেষ মতা আইনে তাকে আটকাদেশ দেয়। ওই সময় আলপিন প্রকাশও বন্ধ করে দেয় সরকার।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তেজগাঁও থানা পুলিশ ২০ সেপ্টেম্বর আরিফুর রহমানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করে।
আটকাদেশ চ্যালেঞ্জ করে আরিফুর রহমানের পে গত ডিসেম্বরে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এমআই/১৭২৩ ঘ.
bdnews24