ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে মিয়ানমারে সার পাচার রোধে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও বিডিআরের মাধ্যমে পাচারের বিভিন্ন রুটে সম্মিলিত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল এম এ মতিনের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা হাসান আরিফসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও যৌথবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ আবদুর রশীদ সাংবাদিকদের বলেন, "আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভাল করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, গার্মেন্টস খাতের ওপর নজরদারির জন্যও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের ।"
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে ভালো হলেও ডাকাতি, চুৃরি, গাড়ি চুরি ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরি বেড়েছে। এগুলো বন্ধ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, মিয়ানমারে কেজিপ্রতি ইউরিয়া সারের দাম ২৩ টাকা হলেও বাংলাদেশে এর দাম মাত্র সাড়ে ৫ টাকা। এ কারণে মিয়ানমারে সার পাচার হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।
ওই কর্মকর্তা আরও জানান, গার্মেন্টস খাত অস্থিতিশীল করার েেত্র দেশীয় বা আর্ন্তজাতিক সংস্থায় কাজ করেন এমন লোকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয় সোমবারের বৈঠকে।
এছাড়া, মেয়েদের উত্যক্ত করার প্রবণতা রোধ করতে সকল জেলার শিা প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়াতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বিচারিক হাকিমদের গানম্যান দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয় পুর্ণাঙ্গ প্রস্তাব দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে।
আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে মিরপুরের রূপনগরে ২২ বছর ধরে অবৈধ দখলে থাকা ৪৭৪টি প্লট দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়।
অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদ সাংবাদিকদের বলেন, "২১ ফেব্র"য়ারি যাতে নির্বিঘে
bdnews24