২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্তদের সাহায্যার্থে চবিতে চলচ্চিত্র প্রদর্শনী

শীতার্ত মানুষের সাহায্যার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শনিবার থেকে শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী। তিনদিন চলবে এ প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতার্ত মানুষের সাহায্যার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শনিবার থেকে শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী। তিনদিন চলবে এ প্রদর্শনী। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র কেন্দ্র আয়োজিত এই প্রদর্শনী চলবে দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। তিনটি সেশনে এখানে জনপ্রিয় বাংলা, হিন্দি ও ইংরেজি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রথমদিন দেখানো হয়েছে বাংলা 'রূপকথার গল্প', হিন্দি চলচ্চিত্র 'ওয়েলকাম' ও ইংরেজি 'হ্যারিপটার-৫'। রোববার প্রদর্শিত হবে 'তারে জমিন পার', 'পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান' এবং 'ওম শান্তি ওম'। শেষদিন সোমবার 'ধুম-২', 'সানডে' ও 'চোখের বালি' দেখানো হবে। প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ উত্তরাঞ্চলে শীতার্ত মানুষের জন্য দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/ডিডি/এমএসবি/২১২১ ঘ.