২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লা সদর উপজেলার আমতলী গ্রামের মতিন মিয়া ওরফে মতিন ডাকাতকে শুক্রবার রাতে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 06:57 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

কুমিল্লা, ফেব্র"য়ারি ০২, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদর উপজেলার আমতলী গ্রামের মতিন মিয়া ওরফে মতিন ডাকাতকে শুক্রবার রাতে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মাকসুদুল হক জানান, শুক্রবার রাতে আমতলী গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার মতিন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, মতিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আমতলী গ্রামেই তার বোনের বাড়ি থেকে দুটি এলজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদি হয়ে মতিনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। মতিনের বিরুদ্ধে এ ছাড়াও পাঁচটি ডাকাতি, একটি হত্যা মামলা রয়েছে বলে র‌্যাব জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৪৯ ঘ.