২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়ায় নিজামীর সাবেক এপিএসসহ ৮ জন গ্রেপ্তার

ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাবেক এপিএস শফিকুল ইসলাম রতনসহ ৪ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 05:28 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

পাবনা, ডিসেম্ব ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাবেক এপিএস শফিকুল ইসলাম রতনসহ ৪ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে সাঁথিয়া উপজেলার হাড়িয়া ভোটকেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন। এর আগে নাগডেমরা থেকে ৪ আওয়ামী লীগ কর্মীকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/১১১৩ ঘ.