২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোরের কাগজের সাংবাদিক ওয়াজেদ মাহমুদের মৃত্যু

দৈনিক ভোরের কাগজের সিনিয়র সাব-এডিটর প্রবীণ সাংবাদিক ওয়াজেদ মাহমুদ গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৬৭। ঢাকা-সাব-এডিটরস কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে এ খবর দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---দৈনিক ভোরের কাগজের সিনিয়র সাব-এডিটর প্রবীণ সাংবাদিক ওয়াজেদ মাহমুদ গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৬৭। ঢাকা-সাব-এডিটরস কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে এ খবর দেয়। ওয়াজেদ মাহমুদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। ওয়াজেদ মাহমুদের মৃত্যুতে ঢাকা-সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সভাপতি শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১৩১ঘ.