২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আটক আট জেএমবি সদস্য পাঁচ দিনের রিমান্ডে

গাইবান্ধায় গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আট সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

গাইবান্ধা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আট সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ওই আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। হাকিম শরিফ উদ্দিন আজাদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর এবং গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও পাড়াকচুয়া গ্রাম থেকে জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ও রাতে ওই দুটি উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরও পাঁচজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বেশ কিছু বই ও লিফলেট। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে কলেজ ছাত্র রেজাউল হাসান সিহাব (২৫), একই ইউনিয়নের দক্ষিণ হরিণসিংহা গ্রামের সুরুজ্জামান মিয়ার ছেলে রওশন (৩০), খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের মৃত ওমর আলীর ছেলে মাদ্রাসা শিক্ষক ওবাইদুর রহমান (৫৫), গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আল আমিন (২০), একই উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জিল (২২), বকদহ গ্রামের আব্দুল বারীর ছেলে লেদ মেশিন মিস্ত্রী মোস্তাফিজার রহমান (৩২), চাদপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে নান্নু মিয়া (৩২) ও কোচাশহর গ্রামের সৈয়দ আলীর ছেলে গোবিন্দগঞ্জ আফরুজা আনাম দাখিল মাদ্রাসার শিক্ষক আমজাদ হোসেন (৪০)। এদের মধ্যে রেজাউল হাসান জেএমবির এহসার সদস্য ও উত্তরাঞ্চলের আঞ্চলিক কমান্ডার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা ২০০৪ সাল থেকে জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এরমধ্যে আঞ্চলিক কমান্ডার রেজাউল হাসান সিহাব নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। সে বর্তমানে গোবিন্দগঞ্জ শামিম অ্যান্ড শাকিল কারিগরি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তিনি জানান, রেজাউল পুলিশকে বলেছে- ধরা পড়ার সাতদিন আগে তার কাছে জেএমবির অজ্ঞাত এক নেতা বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলো রেখে যায়। পরে এসব সামগ্রী সে কোচাশহর গ্রামের মাদ্রাসা শিক্ষক আমজাদ হোসেনের (গ্রেপ্তারকৃত) বাড়িতে রেখেছিল। পরবর্তীতে এসব সামগ্রী মঞ্জুরুল ইসলাম মঞ্জিল ও আল আমিনের বাড়িতে স্থানান্তর করা হয়। এদের বাড়ি থেকেই গত বুধবার পুলিশ এসব বিস্ফোরকসামগ্রী উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করে। আফজাল হোসেন জানান, আটককৃতদের সদর থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামে মঙ্গলবার বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক, বোমা, ও বিপুল পরিমাণ বই। আটক দুই জঙ্গিকে ১৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স