২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে স্থায়ী মিশনসহ বিভিন্ন পদে রদবদল

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আখতার আহমেদকে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 06:44 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আখতার আহমেদকে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য নৌ-বাহিনীর কমোডর আবুল কালাম আজাদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে এবং ওই পদে কর্মরত কমোডর এম জারজিউল ইসলামকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ফেরত পাঠানো হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব নিয়োগ ও বদলির আদেশ দেয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচার অনুবিভাগের পরিচালক আবুল হোসেনের চাকরি তথ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তথ্য ক্যাডারের এই কর্মকর্তা প্রেষণে ওই পদে নিযুক্ত ছিলেন। স