২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চন্দনাইশে এক সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন

জেলার চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার রাত ৩টার দিকে বরমা ইউনিয়নের মাইকগাছা গ্রামের ননী গোপাল দে'র ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরে পরিবারের ১১জন সদস্য ঘুমিয়ে ছিলেন। পুড়ে যাওয়া ঘরের বাইরে থেকে একটি সিরিঞ্জ ও এক বোতল কেরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ। এএসপি সার্কেল (চন্দনাইশ), স্থানীয় ক্যাম্পের সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গভীর রাতে কে বা কারা ননী গোপালের ঘরের ভেন্টিলেটর দিয়ে আগুন দেয়। এ সময় ওই ঘরের সব সদস্যই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর ঘরের লোকজনের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এসে তাদের উদ্ধার করে। আগুনে ঘরের চাল ও বেশকিছু কাপড় চোপড় পুড়ে গেছে। ওসি আবু ছালেহ জানান, দীর্ঘদিন ধরে ননী গোপাল ও তার আত্মীয়দের মধ্যে জায়গা-জমি নিয়ে ঝামেলা চলছে। নাশকতা নয়, বরং পূর্ব শত্র"তার জের ধরেই কেউ এ কাজ করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ননী গোপালের ছেলে তপন দে বাদি হয়ে একটি হত্যা প্রচেষ্টা মামলা করেছেন। ২০০১ সালের নির্বাচনের আগে ননী গোপালের ভাইপো সুমন দে'কে দু