২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৫ জন নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড়ইতলায় মঙ্গলবার রাতে এক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 08:51 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড়ইতলায় মঙ্গলবার রাতে এক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই ছয়জনের মৃত্যু হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্দি সরকার বলেন, "সিলভার রঙের প্রাইভেটকারটি (ঢাকা-মেট্রো-গ-২১-৬৯৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী হাজী আবদুল মোতালেব (৫৫), তার স্ত্রী মীরা (৩০), আত্মীয় কাশেম (৪০), মো. হোসেন (৫০), নাসু (৫১) এবং গাড়ীচালক কামাল নিহত হয়। নিহতরা সিলেটে মাজার জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন।" তিনি জানান, নিহতদের বাসা ঢাকার কোতয়ালী থানা এলাকায়। বুধবার ভোরে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৪৪ ঘ.