২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জ থেকে ডাকাতির মাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সাভারের জিরাব এলাকার একটি প্রতিষ্ঠান থেকে ডাকাতি হওয়া মাল সোমবার ভোরে কেরানীগঞ্জের একটি মার্কেট থেকে উদ্ধার করেছে পুলিশ। ডাকাত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে সিরাজ, মামুন, সিদ্দিক ও কামাল নামের চারজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

সাভার, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের জিরাব এলাকার একটি প্রতিষ্ঠান থেকে ডাকাতি হওয়া মাল সোমবার ভোরে কেরানীগঞ্জের একটি মার্কেট থেকে উদ্ধার করেছে পুলিশ। ডাকাত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে সিরাজ, মামুন, সিদ্দিক ও কামাল নামের চারজনকে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. সাত্তার জানান, শনিবার গভীররাতে সাভারের জিরাব এলাকার ম্যাড প্রিন্টিং অ্যান্ড গামের্ন্টস এ্যাকসেসরিজ লিমিটেডের গুদামের তালা ভেঙে ডাকাতরা ১১ লাখ ৭৭ হাজার টাকার মাল নিয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা (নম্বর-২৯) হয়েছে। তিনি জানান, সোমবার ভোরে আশুলিয়া থানা পুলিশ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে উত্তর সুভাড্ডা এলাকার হাজী খান মার্কেটের সেঞ্চুরি টেইলার্সের গুদাম থেকে ডাকাতির মাল উদ্ধার করে। জব্দ করা হয় সোনারগাও ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-২৩৫৫)। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে বলে উপ-পরিদর্শক সাত্তার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৯ ঘ.