চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী তারাপুর গ্রাম থেকে রোবার ভোরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিডিআর।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
৩৯ রাইফেলস ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর সৈয়দ আবু হাসান জানান, ভোর সাড়ে ৪টার দিকে মাসুদপুর ফাঁড়ির বিডিআরের একটি টহল দল সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করেছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব অস্ত্র চোরাই পথে দেশে আনা হচ্ছে বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১১ ঘ.
bdnews24