২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে সব দলকে নিয়ে সিদ্ধান্ত নেবে আ. লীগ

আওয়ামী লীগ ক্ষমতায় এলে সব জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 06:34 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- আওয়ামী লীগ ক্ষমতায় এলে সব জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। রোববার সকালে সুধা সদনে নরওয়ের রাষ্ট্রদূত ইঙ্গাবিয়োর্গ স্টোফ্রিঙ্গ এর সঙ্গে এক বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আশা প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত সাবেক রাষ্ট্রদূত মোহাম্মাদ জমির সাংবাদিকদের একথা জানিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত ইঙ্গাবিয়োর্গ স্টোফ্রিঙ্গ এর সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠক শেষে মোহাম্মাদ জমির উপস্থিত সাংবাদিকদের বলেন, "নরওয়ের রাষ্ট্রদূত জানিয়েছেন, নির্বাচনের পরও তাদের উন্নিয়ন সহযোগিতা অব্যাহত থাকবে।" তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরওয়ের রাষ্ট্রদূতকে বলেছেন, 'আমরা আশা করি ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ সকল জাতীয় ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। দলাদলি না করে সবাই মিলে চেষ্টা করব সমস্যার সমাধান খুঁজে বের করতে।'" নরওয়ের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, "আমি আশা করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১২২৫ ঘ.