২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কূটনীতিকদের 'হস্তক্ষেপ' বন্ধে এনআইজি-র সুপারিশ প্রকাশ

নির্বাচন সামনে রেখে ভিয়েনা কনভেনশনের শর্ত লংঘন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের 'হস্তক্ষেপ' বেড়েছে বলে মত দিয়েছে বেসরকারি সংগঠন ন্যাশনাল ইন্টারেস্ট গ্র"প (এনআইজি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সামনে রেখে ভিয়েনা কনভেনশনের শর্ত লংঘন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের 'হস্তক্ষেপ' বেড়েছে বলে মত দিয়েছে বেসরকারি সংগঠন ন্যাশনাল ইন্টারেস্ট গ্র"প (এনআইজি)। শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রকাশিত এনআইজি'র দ্বিতীয় প্রতিবেদনে আরও মন্তব্য করা হয়, এসব হস্তক্ষেপের ঘটনায় দেশের প্রধান রাজনৈতিক দল ও গণমাধ্যমের কর্মীরা বিদেশি কূটনীতিকদের সহায়তা করছে। এনআইজি'র সদস্য ফরহাদ মজহার প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং এ পরিস্থিতি থেকে উত্তরণে আটটি সুপারিশ তুলে ধরেন। প্রতিবেদনটির ওপর আলোচনায় অংশ নেন এনআইজি'র আহ্বায়ক ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউস সামাদ। ফরহাদ মজহার বলেন, "কোনো সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যুদ্ধ ঘোষণার শামিল। কূটনীতিকদের কিছু বলার বা করার থাকলে তা আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে; কেবল তারপরই তারা তা করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত না করে কূটনীতিকরা অন্য কোনো মন্ত্রণালয় বা ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন না। এসব শিষ্টাচার তাদের মেনে চলতে হবে।" আতাউস সামাদ বলেন, "আমাদের দেশের গণমাধ্যমকর্মীরা কূটনীতিকদের কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ ও রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করে থাকেন; এটা ঠিক নয়। নিজের দেশে দুর্নীতি রোধে তারা কি করেছেন, সে ব্যাপারে প্রশ্ন করা উচিৎ।" মাহমুদুর রহমান বলেন, "২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশে একটি মার্কিন তাবেদার সরকার প্রতিষ্ঠা করতে চায়। তারপরও নির্বাচন সুষ্ঠু হলে জনগণ আরেকটি ভেলকিবাজি দেখিয়ে দেবে- যে ফলাফল অনেকের ধারণার বাইরে চলে যাবে।" এনআইজি-র প্রতিবেদনের সুপারিশগুলো হলো- কূটনীতিকদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা সম্পর্কে জনগণ ও নীতি-নির্ধারকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, ভিয়েনা কনভেনশন লংঘনকারী কূটনীতিকদের সুযোগ-সুবিধা বাতিল, মিশনগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ছিণ