২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের মারপ্যাঁচে বাদ পড়েছেন যোগ্য অনেক প্রার্থী: দেলোয়ার

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের কারণে 'যোগ্য' অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের কারণে 'যোগ্য' অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি শুক্রবার সাংবাদিকদের বলেছেন, "নির্বাচনের নতুন আইনের মারপ্যাঁচে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়ে যাচ্ছেন। এত কড়াকড়ি করা হয়েছে, যা আগে কখনও হয়নি।" ঋণ ও বিল খেলাপ করা, মনোনয়নপত্রে ত্র"টি, নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে না পারা, ভোটারদের স্বাক্ষর জাল করারসহ নানা কারণে আসন্ন সংসদ নির্বাচনে ৫৫৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়ায় ঝালকাঠি ও ঢাকার একটি করে দুটি আসনে বিএনপির প্রার্থী শূন্যতা সৃষ্টি হয়েছে। খোন্দকার দেলোয়ার বলেন, "কোথাও যেন প্রার্থী শূন্যতা সৃষ্টি না হয়, তা দেখার দায়িত্বও নির্বাচন কমিশনের। একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের নিশ্চয়তা তাদেরই দিতে হবে।" তিনি বলেন, "কমিশন যদি আগের প্রক্রিয়ায় নির্বাচন করত, তাহলে প্রার্থীরা এমন জটিলতায় পড়তেন না। এক দলের ২/৩ জনও প্রার্থী হতেন না।" বহি