২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে বৃহস্পতিবার বিকেলে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। নিহতের মীম (৮) উপজেলার মহেশপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে বৃহস্পতিবার বিকেলে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। নিহতের মীম (৮) উপজেলার মহেশপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেহাজ উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিকেল ৫টার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা শিবপুর ইউনিয়নের মহেশপুর ইটাখোলা এলাকায় তিতাস নদীতে ডুবে যায়। নৌকাতে ছাত্র-ছাত্রী ছাড়াও অন্য যাত্রীরা ছিলেন। তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করে নবীনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর মীমের মৃত্যু হয়। এছাড়া বৃত্তি পরীক্ষার্থী মৌসুমী (১৪) ও লিলি (৩০) নামের অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার পাওয়া যাত্রী পারভিন বেগম সাংবাদিকদের জানান, নৌকাডুবিতে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৮ ঘ.