ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট সরকারের সাবেক দুই মন্ত্রী মীর্জা আব্বাস ও লুৎফুজ্জামান বাবর এবং সাংসদ এমএএইচ সেলিম (সিলভার সেলিম) বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন।
কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মীর্জা আব্বাসকে কেন্দ্রীয় কারাগার এবং বাবর ও সিলভার সেলিমকে কাশিমপুর কারাগার এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।
বিভিন্ন অভিযোগে গত বছর এদের গ্রেপ্তার করা হয়েছিল। সিলভার সেলিমকে গত বছরের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৫ ফেব্র"য়ারি সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস এবং ২৮ মে গ্রেপ্তার হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর।
বাবরের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার দুইটি অস্ত্র মামলায় ইতোমধ্যে তিনি মোট ১৭ বছরের জন্য দণ্ডিত হয়েছেন। তবে এই সাজার ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /জিএমএ/এলএইচ/এএল/এসকে/১৯২০ঘ.
bdnews24