২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পরিকল্পিত হত্যা' হিসেবেই দেখছে ১৪ দল

গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের মৃত্যুকে 'পরিকল্পিত হত্যা' হিসাবে আখ্যায়িত করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে ১৪ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের মৃত্যুকে 'পরিকল্পিত হত্যা' হিসাবে আখ্যায়িত করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে ১৪ দল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন চলাকালেই ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খানের মোবাইলে নূরুল ইসলামের মৃত্যু সংবাদ আসে। নূরুল ইসলাম ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ছিলেন। বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে বলছিলেন, "নুরুল ইসলামকে হত্যার চেষ্টা করা হয়েছিল।" ঠিক এ সময় তাকে জানান হয় নূরুল ইসলাম মারা গেছেন। পরে রাজ্জাক বলেন, "এটা স্বাভাবিক মৃত্যু হলে মেনে নেওয়া যেত। কিন্তু, এটা স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিত হত্যাকাণ্ড।" এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে জঙ্গি দল জামিয়াতুল মুজাহিদিনের (জেএমবি) হুমকি চিঠি দেওয়ার কথা জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, "এ ধরণের কর্মকাণ্ড দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে। এদের যেন কোনো রকম ছাড় দেওয়া না হয়।" তত্ত্বাবধায়ক সরকার এদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড 'নীরবে' সহ্য করছে বলে অভিযোগ করেন তিনি। বৈঠকে তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, হাসানুল হক ইনু, দিলীপ বড়