২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী শনিবার ব্যাংক খোলা

ঈদুল আজহার আগে লেনদেনের সুবিধার জন্য আগামী শনিবার (৬ ডিসেম্বর) ব্যাংকগুলো খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তবে কতটি শাখা খোলা রাখা হবে- সে বিবেচনার ভার ব্যাংকগুলোরও ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার আগে লেনদেনের সুবিধার জন্য আগামী শনিবার (৬ ডিসেম্বর) ব্যাংকগুলো খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তবে কতটি শাখা খোলা রাখা হবে- সে বিবেচনার ভার ব্যাংকগুলোরও ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, "যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকসমূহ তাদের স্বীয় বিবেচনায় সকল বা সুনির্দিষ্ট কিছু শাখা খোলা রাখবে।" বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পর্কিত লেনদেনের জন্য সব ব্যাংকের বিমানবন্দর, সমুদ্র/নৌবন্দর, স্থলবন্দর শাখাগুলোর এডি শাখা আগামী শুক্র ও শনিবার খোলা রাখতে হবে। দেশের অপরাপর স্থানে এডি শাখাগুলো খোলা রাখার বিষয়ে ব্যাংকগুলোকে বিবেচনা করে কোন কোন শাখা খোলা খাকবে- সে সিদ্ধান্ত নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৩৫ ঘ.