২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় তিনশ যাত্রীসহ ফেরি দুর্ঘটনা কবলিত

মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে তিনশ যাত্রী ও নিয়ে মঙ্গলবার রাতে পদ্মায় একটি ফেরি দুর্ঘটনা কবলিত হয়েছে। বিআইডব্লিউটিসি'র মাওয়ায় কর্মরত ম্যানেজার সিরাজুল ইসলাম রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ফারহানা মীর্জাকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 06:37 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে তিনশ যাত্রী ও নিয়ে মঙ্গলবার রাতে পদ্মায় একটি ফেরি দুর্ঘটনা কবলিত হয়েছে। বিআইডব্লিউটিসি'র মাওয়ায় কর্মরত ম্যানেজার সিরাজুল ইসলাম রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ফারহানা মীর্জাকে একথা জানান। ২২টি গাড়ি বহনকারী ফেরিটির তলা ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকায় তা ডুবে যাওয়ার ঝুঁকির মধ্যে পড়ে। মুন্সিগঞ্জ থেকে দমকলের উদ্ধারকারী দল রাত ১১টার দিকে ফেরিটির কাছাকাছি পৌঁছে যায় বলে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিআইডব্লিউটিসি'র মাওয়ায় কর্মকর্তা সিরাজুল ইসলাম রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেরিটিতে রয়েছে তিনশ যাত্রী, তিনটি যাত্রীবাহী বাস, পাঁচটি ছোটগাড়ি এবং মাল ভর্তি ১৪টি ট্রাক। অন্ধকারের মধ্যে আটকে পড়া যাত্রীরা প্রাণভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সিরাজুল ইসলাম জানান, বিকাল ৫টায় মাওয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশে রওনা হয়ে ফেরিটি পথের মাঝামাঝি গিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝি পৌঁছে হঠাৎ ডুবে যেতে থাকে। সিরাজুল ইসলাম বলেন অর্ধ নিমজ্জিত ফেরিটিকে বন্ধ করে একটি চরের কাছে রাখা হয়। পাশাপাশি এটি যাতে না ডোবে সে লক্ষ্যে কয়েকটি পাম্প দিয়ে পানি সরানোর কাজ চলতে থাকে। রায়পুরা নামের ফ্ল্যাট ফেরিটিকে একটি টাগ (আইটি ৩৯৫) স্বাভাবিকভাইে টেনে নিচ্ছিল। কিন্তু ২ ঘন্টা চলার পর রাত ৭ টায় ফেরির তলায় ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকে। ক্রমশ ছিদ্রটি বড় হতে থাকে। রাত পৌনে ১১টায় শরীয়তপুরের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান জানান,উদ্ধার কাজের জন্য শরীয়তপুর থেকে দমকল বাহিনী রওনা হয়েছে এবং ফেরিটির কাছাকাছি পৌঁছে গেছে। মুন্সীগঞ্জের এডিসি বিজয় ভূষণ পাল রাত ১১টায় জানান, সেখানে উদ্ধার চেষ্টার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০২৭ঘ.