২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদে 'মানি এস্কর্ট' সেবা দেবে ডিএমপি

আসন্ন কোরবানির ঈদে পশু কেনা-বেচা ও ব্যবসা-বাণিজ্যের অর্থ স্থানান্তরের জন্য 'মানি এস্কর্ট' সহায়তার ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন কোরবানির ঈদে পশু কেনা-বেচা ও ব্যবসা-বাণিজ্যের অর্থ স্থানান্তরের জন্য 'মানি এস্কর্ট' সহায়তার ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির ঈদে পশু কেনা-বেচা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি প্রয়োজনে অর্থের লেনদেন বাড়ার পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা চাইলে ডিএমপি 'মানি এস্কর্ট' সহায়তা দেবে। তবে এক্ষেত্রে 'পুলিশ এস্কর্ট' প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে। সহায়তা প্রত্যাশীদের সংশ্লিষ্ট থানা বা ডিএমপি নিয়ন্ত্রণ কক্ষের ৭১২৪০০০-৪৯, ৮৬১৬৫৫১-৫৩ ও ৯৯৯ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/১৮১৮ঘ.