২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ুদূষণে বছরে পনেরো হাজার লোক মারা যায় : ভার্কের সেমিনারে তথ্য

বাংলাদেশে বায়ুদূষণজনিত রোগে প্রতি বছর পনেরো হাজার লোক মারা যায় এবং ল ল লোক নানা অসুখে আক্রান্ত হয়। অভ্যন্তরীণ বায়ুদূষণ রোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে রোববার ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) ভবনে বাংলাদেশে জলবায়ূ পরিবর্তনের প্রভাব ও তার মোকাবেলার কৌশল নিয়ে একটি সেমিনারে তুলে ধরা হয় এ তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশে বায়ুদূষণজনিত রোগে প্রতি বছর পনেরো হাজার লোক মারা যায় এবং ল ল লোক নানা অসুখে আক্রান্ত হয়। অভ্যন্তরীণ বায়ুদূষণ রোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে রোববার ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) ভবনে বাংলাদেশে জলবায়ূ পরিবর্তনের প্রভাব ও তার মোকাবেলার কৌশল নিয়ে একটি সেমিনারে তুলে ধরা হয় এ তথ্য। এশিয়া রিজিওনাল কুকস্টোভ প্রোগ্রাম (এরিকপ) এর সহায়তায় ভার্ক এবং ন্যাশনাল নেটওয়ার্ক অন ইম্প্রুভড কুকস্টোভ প্রোগ্রাম এই সেমিনার আয়োজন করে। ভার্ক এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে উন্নতচুলা নেটওয়ার্ক সদস্যভূক্ত এনজিও প্রতিনিধি, ভার্ক এর কর্মকর্তা ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপ নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডঃ ডি. এল. মল্লিক, রিসার্চ ফেলো, বিকাশ। বিশেষজ্ঞরা বলেন, বাইরের বায়ু দূষণের সঙ্গে যোগ হচ্ছে অভ্যন্তরীণ বায়ু দূষণ। আর এতে সবচেয়ে বেশি তিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। ভার্কের নির্বাহী পরিচালক শেখ আবদুল হালিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের পরিবেশ বিজ্ঞানী ডঃ এম. খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভার্ক এর কন্সালটেন্ট হাসান রশীদ খান, গ্রামীণ শক্তির কন্সালটেন্ট আব্দুল গোফরান এবং ইউএনডিপি প্রজেক্ট ম্যানেজার শশাঙ্ক সাদী। ডঃ এম. খালেকুজ্জামান, উদ্বোধনী বক্তব্যের পাশাপাশি বাংলাদেশে উন্নত চুলা চালু করার প্রভাব বিষয়ক এক বিশেষ প্রতিবেদন এবং বিশ্বব্যাংক ও এলজিইডি এর সহযোগিতায় ভার্ক, উইনরক ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। ভার্ক আশির দশকে বিসিএসআইআর এর সঙ্গে যৌথভাবে জ্বালানি সাশ্রয় এবং উন্নতচুলা স