২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীকে ভোট না দেওয়ার শপথ সেক্টর কমান্ডারস ফোরামের

নির্বাচনে যুদ্ধাপরাধী প্রার্থীকে ভোট না দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করার শপথ নিয়েছে মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারীদের সংগঠন 'সেক্টর কমান্ডারস ফোরাম'। 'মুক্তিযোদ্ধা দিবস' উপলক্ষে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফোরাম আয়োজিত 'মুক্তিযোদ্ধা-জনতা' সমাবেশে শপথ বাক্য পড়ান সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে যুদ্ধাপরাধী প্রার্থীকে ভোট না দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করার শপথ নিয়েছে মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারীদের সংগঠন 'সেক্টর কমান্ডারস ফোরাম'। 'মুক্তিযোদ্ধা দিবস' উপলক্ষে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফোরাম আয়োজিত 'মুক্তিযোদ্ধা-জনতা' সমাবেশে শপথ বাক্য পড়ান সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। শপথ বাক্যে বলা হয়, "শহীদদের আত্মদান স্মরণ করে আমরা শপথ গ্রহণ করছি যে পাকিস্তান বাহিনীর দোসর, স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন না হওয়া অবধি আমরা অবিচল থাকব। এ লক্ষ্যে আমরা আগামী জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে যেন কোনো যুদ্ধাপরাধী নির্বাচিত না হতে পারে সেজন্য জনগণকে উদ্বুদ্ধ করব।" মুক্তিযুদ্ধের চেতনায় অসা