২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মিশন খুলতে যাচ্ছে ব্রাজিল

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ জানিয়েছেন, আন্তঃবাণিজ্য বাড়ার কারণে শিগগিরই বাংলাদেশে একটি আবাসিক মিশন খুলতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ সবচেয়ে প্রভাবশালী দেশ ব্রাজিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইফতেখার আহমদ চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের একটি প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে ব্রাজিল সরকার। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে এখন আন্তঃবাণিজ্যের পরিমাণ দুই কোটি ৬০ লাখ ডলার। গত বছর এর পরিমাণ ছিলো এক কোটি ১০ লাখ ডলার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ জানিয়েছেন, আন্তঃবাণিজ্য বাড়ার কারণে শিগগিরই বাংলাদেশে একটি আবাসিক মিশন খুলতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ সবচেয়ে প্রভাবশালী দেশ ব্রাজিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইফতেখার আহমদ চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের একটি প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে ব্রাজিল সরকার। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে এখন আন্তঃবাণিজ্যের পরিমাণ দুই কোটি ৬০ লাখ ডলার। গত বছর এর পরিমাণ ছিলো এক কোটি ১০ লাখ ডলার।" এ ধরনের সিদ্ধান্ত দুদেশের সম্পর্ককে আরো ভালো করবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, আমাদেরও এ ধরনের পরিকল্পনার বিষয়ে ভাবা উচিত। আগামী নির্বাচিত সরকার ব্রাজিলে বাংলাদেশ মিশন খোলার কথা বিবেচনা করতে পারে। ব্রাজিল একটি বিশাল অর্থনৈতিক শক্তি এবং অন্যতম বৃহত্তম গণতন্ত্র হিসেবে স্বীকৃত। বর্তমানে গোটা দক্ষিণ আমেরিকার কোনো দেশেই বাংলাদেশের কোনো মিশন নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৯২৭ঘ.