ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দরপত্র আহ্বানের ক্ষেত্রে প্রায় দেড়শ কোটি টাকা দুর্নীতি হওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বলেছেন, ২০০০ সাল থেকে ২০০৬ এর মধ্যভাগ পর্যন্ত সড়ক রক্ষণাবেক্ষণের নামে ২৬১টি প্যাকেজে এ টাকা আত্মসাত করা হয়।
কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে জানান, সওজ ওই সময়ে ২৬১টি প্যাকেজে দরপত্র আহ্বান করে। কিন্তু দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে বেশি দরে কাজের অনুমোদন দেওয়া হয়। ঠিকাদার ও সওজের কর্মকর্তারা পারস্পরিক যোগসাজসে এভাবে ১৪৯ কোটি এক লাখ টাকা আত্মসাত করেন। এছাড়া, প্রকল্পে বিভিন্ন অনিয়মের মাধ্যমে তারা আরো প্রায় চার কোটি ৭১ লাখ টাকা হাতিয়ে নেন।
কর্নেল হানিফ ইকবাল বলেন, "জরুরি অবস্থার পর ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরে ৩২টি প্যাকেজে প্রাক্কলিত ব্যয় ছিল ৩৬৮ কোটি ৩৭ লাখ টাকা। কিন্তু অনুমোদিত দরপত্র মূল্য ছিল ৩০৫ কোটি ৩০ লাখ টাকা। এ কারণে সরকারের ৬৩ কোটি সাত লাখ টাকা সাশ্রয় হয়েছে।"
দুর্নীতির সঙ্গে জড়িতদের নাম দুদকের কাছে রয়েছে- জানান তিনি।
অন্যদিকে, কমিশন ছয়টি মামলার অভিযোগপত্র দাখিলেরর অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন, মামলার প্রধান আসামিরা হচ্ছেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদসহ দুজন, মানিকগঞ্জ পৌর চেয়ারম্যান রমজান আলি, যমুনা কমপ্লেক্সের সাবেক মহা ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম, প্রভাতি ইন্সুরেন্স কোম্পানির উপ মহা ব্যবস্থাপক নিখিল রঞ্জনসহ চারজন ও সার্জেন্ট হারুন-অর-রশিদ।
এছাড়া, স
bdnews24