২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে দুই আদিবাসীকে কুপিয়ে হত্যা

টিভি দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই আদিবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাদের লাশ মাটিতে পুঁতে রাখা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

বান্দরবান, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিভি দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই আদিবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাদের লাশ মাটিতে পুঁতে রাখা হয়। বুধবার পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- উপজেলার সোনাইছড়ির জুমখোলা এলাকার সুই উ চিং মারমা (৩৭) ও মংক্যওয়াং মারমা (৩১)। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার জানান, তারা জানতে পারে গত ১০/১২ দিন আগে উপজেলার সোনাইছড়ি পাড়ার জুমখোলা এলাকায় আদিবাসী পল্লীতে টিভি দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর গত রোববার থেকে পাড়ার সুই উ চিং ও মংক্যওয়াংকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার স্থানীয় লোকজন পুলিশকে জানায়, ওই দুই ব্যক্তিকে কে বা কারা কুপিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে। ওসি জানান, দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বান্দরবান সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৬ ঘ.