২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার শোক

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় শতাধিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে এর নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় শতাধিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে এর নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংয়ের কাছে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেছেন, "এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত এবং বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ এবং আমার পক্ষ থেকে নিহতদের স্বজন, ভারতের সরকার ও জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। হামলাকে 'কাপুরুষোচিত' অভিহিত করে হাসিনা বলেছেন, কোনো সুস্থ ও বিবেক সম্পন্ন মানুষ এই ন্যাক্কারজনক ঘটনা সমর্থন করতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী তার বার্তায় আরো বলেন, "উপমহাদেশের জনগণের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই বারবার এ ধরণের ঘটনার সৃষ্টি করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৫১৩ ঘ.