রাজশাহী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বলেছেন, নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও গ্যাস উত্তোলন না করা হলে বর্তমান মজুদ দিয়ে মাত্র ২০১০ সাল পর্যন্ত প্রয়োজন মিটবে।
নতুন মজুদ না পেলে ২০১০ সালের পর জ্বালানি সমস্যায় পড়তে হবে বলে তিনি সাবধান করে দেন।
বুধবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে সিটি করপোরেশন আয়োজিত 'পশ্চিমাঞ্চলের উন্নয়ন: প্রেক্ষিত জ্বালানি ও শিল্পায়ন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তামিম এ কথা বলেন।
ম.তামিম বলেন, "গ্যাসক্ষেত্র আবিষ্কার ও উত্তোলন অত্যন্ত ব্যয়বহুল। এজন্য দেশীয় কোম্পানির পাশাপাশি বিদেশি বিনিয়োগ দরকার। ১৯৯৮ সালে বিবিয়ানা গ্যাসক্ষেত্র আবি
bdnews24