রাজশাহী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরের রাজপাড়া থানা পুলিশ বুধবার সকালে নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ ও বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনের দুটি ডাস্টবিন থেকে ৩৮টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।
রাজপাড়া থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, সকালে ডাস্টবিন পরিষ্কারের সময় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এরপর নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের সামনের ডাস্টবিন থেকে ২৪টি এবং বাংলাদেশ ব্যাংকের সামনের ডাস্টবিন থেকে ১৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।
কামরুজ্জামান বলেন, "বস্তুগুলো কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখার পর স্কচটেপ খুলে দেখা যায় ভেতরে কোনো বিস্ফোরক নেই।"
আতঙ্ক ছড়াতে কেউ এ কাজ করতে পারে বলে জানান পুলিশের উপপরিদর্শক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০১৫ ঘ.
bdnews24