২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু, বৃহস্পতিবারের ফ্লাইট বাতিল

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা পর্যন্ত সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় একটি ডিসি-১০ উড়োজাহাজ ৩১৪ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা পর্যন্ত সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় একটি ডিসি-১০ উড়োজাহাজ ৩১৪ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে। তবে যাত্রী স্বল্পতার কারণে বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) ফ্লাইটটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সিলেটের ব্যবস্থাপক। সকাল সাড়ে ৮টায় ওসমানী বিমানবন্দরে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। সরাসরি হজ ফ্লাইট চালু হওয়ায় আগামী বছরগুলোতে হজযাত্রীরা সিলেট থেকে সরাসরি জেদ্দায় যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট সিটি মেয়র বদর উদ্দিন কামরান ও বিভাগীয় কমিশনার ড. জাফর আহমেদ খান। বিমান বাংলাদেশ এয়ারলাইনস'র সিলেটের ব্যবস্থাপক একেএম শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট জেদ্দায় যাওয়ার সময়সূচি নির্ধারিত ছিল। কিন্তু যাত্রী স্বল্পতার কারণে বৃহস্পতিবারের ফ্লাইটটি বাতিল করতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৫১ ঘ.